কামরুল হাসান রুবেল-নোয়াখালী
আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে “আলোকিত শান্তিরহাট লাইব্রেরী”-এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
সাহাব উদ্দিন শাকিল ও জাকির হোসেন আরিফ এর যৌথ-সঞ্চালনায় শুরুতে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দেশীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মহি শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক আনোয়ার হোসেন এফসিএ, বেক্সিমকো ফার্মার এজিএম রফিকুল ইসলাম রাসেদ এবং ডাঃ জহির উদ্দিন এমবিবিএস সমাজ গঠনে লাইব্রেরীর গুরুত্ব ও বই পড়ার সংস্কৃতি নিয়ে তথ্যবহুল আলোচনা করেন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, মাওলানা শাহজাহান, গাজী আলমগীর, আবু নাছেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সাইফুর আরেফিন শিপন।
ভার্চুয়ালি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন হেলাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নূরনবীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা লাইব্রেরীকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক করিম, প্রচার সম্পাদক মাইন উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য মফিজুল ইসলাম, মোঃ সেলিম, শফিকুল ইসলাম খোকন, জাবের, নাহিদ, সজিবসহ অনেকে।
উল্লেখ্য, আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।