প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৬:১৭ পি.এম
কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আহত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শাহিন আলম (১৫) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘঠে।
আহত স্কুল ছাত্র আমবাগ পশ্চিম পাড়া ওমর ফারুকের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করেন।
আহত স্কুল ছাত্রের বাবা ওমর ফারুক বলেন,সে নতুন মোটরসাইকেল চালানো শিখতে ছিলো। সম্ভবত অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। তিনি বলেন,বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালোর দিকে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।
Copyright © 2026 Dainik Prothom Sangbad. All rights reserved.