বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪:০০ টা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বসুরহাট আজমেরী হোটেল ৩য় তলায় "তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়।
সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান,
জাতীয় নাগরিক পার্টি এনসিপির নোয়াখালী জেলা সহঃ সাংগঠনিক সম্পাদক জনাব মামুন নায়েক,
খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ জমিরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সলিম।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বসুরহাট পৌরসভা সভাপতি মাওলানা ইউসুফ ওবায়দী, সহ সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন শাহাদাত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা বায়তুল সম্পাদক হাফেজ ইকবাল হোসেন তানভীর।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও বসুরহাট বাজারের ব্যবসায়ী নেতা মাওলানা আবু জাহেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব নুরুল্লাহ প্রমুখ।