কামরুল হাসান রুবেল, নোয়াখালী
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার বিকালে চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়৷
উদয় এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশীদ মামুন ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন৷
চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাষ্টার আবু তাহের এর সভাপতিত্বে টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক সাংবাদিক কামরুল হাসান রুবেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামাত ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা মোঃ হানিফ, সাংবাদিক ও কলামিস্ট যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহ আলম, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগ,টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ ফারুক, উপদেষ্টা জামাল উদ্দিন, রহমত উল্যাহ, নিজাম উদ্দিন৷
এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন শাহীন,সাংবাদিক নুর নবী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷