বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ

আরিফ প্রি-ক্যাডেট স্কুল’ এ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম : / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে আরিফ প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার দিকে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফ প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি আব্দুল মালেক শেখ।

শুরুতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত প্রতিষ্ঠানে সভাপতি আব্দুল মালেক শেখ বলেন, প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রমের কারনে সকল জায়গায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। ভালো শিক্ষা ব্যবস্থার কারনে ক্রমেই ছাত্র ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। আমি অভিভাবকদের বলবো আপনারা বিদ্যালয়ের আসবেন, যদি কোন সমস্যা থাকে সেগুলো আমাদের জানাবেন আমরা সংশোধন করবো। পাশাপাশি শিক্ষকদের বলবো আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন ছাত্র ছাত্রী যেন শিক্ষার আলো থেকে ঝড়ে না পড়ে।

এসময় প্রতিষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠাতা পরিচালক এম আরিফুল ইসলাম, তিনি বলেন এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি চিন্তা করেই এই প্রতিষ্ঠান টি এলাকার সকলের সহায়তায় গড়ে তোলা হয়। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সানজিতা রানী বলেন, ফলাফল যাই হোক না কেন এটা নিয়ে কারও মন খারাপের কারন নেই। আজ যারা তুলনামূলক ভাবে একটু পিছিয়ে আছো, সামনের দিনে চেষ্টা করলে তোমরাও ভালো করতে পারবে। অভিভাবকগন মনে রাখবেন এই সন্তান আপনার সম্পদ নয়, বরং এরা আপনাদের সম্পত্তি।

উপস্থিত উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিদুর রহমান, রওশন আলী, হায়দার আলী, আলমগীর রেজা, তাপস চন্দ্র। ম্যানেজিং কমিটির সদস্য আঃ রউফ, শরিফুল ইসলাম, মাহবুবা সুলতানা, সুমিত্রা রানী সহ বক্তারা বলেন, নিয়মিত মূল্যায়ন ও পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে। এতে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে এবং ভবিষ্যতে ভালো ফল অর্জনে তারা আরও উৎসাহিত হয়। অভিভাবকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পারভীন খাতুন, সজিব আহমেদ জয়, রাকিবুল ইসলাম, মাহফিজুল রহমান, রিমা খাতুন, শ্রীমতি রানী, অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রী সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক হিটলার আলী।

পরিশেষে সভার সম্মানিত সভাপতি সকলের সুস্বাস্থ্যে, দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে মিষ্টি খাওয়ার দাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর