শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চরহাজারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন করা হয়।
দুরন্ত স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও দুরন্ত স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা হারুনুর রশিদ ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী মোহাম্মদ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজান, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম হারুন, ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু আহমেদ সবুজ, চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন সুমন, শাপলা ডগি বক্স আলী সর্দার জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাজান মানিক, শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল্লাহ সারওয়ার ও আশ্রাফ আলী এরশাদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন সোহাগ।
এছাড়াও অনুষ্ঠানে দুরন্ত স্পোর্টিং ক্লাবের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের প্রধান উপদেষ্টা কানাডা প্রবাসী শামসুল হুদা মামুন এবং সভাপতি আমেরিকা প্রবাসী সাইফুল আলম উপস্থিত অতিথি ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
নতুন অফিস কক্ষের মাধ্যমে দুরন্ত স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ক্লাবটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর