বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম

উল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসা পত্র দেওয়ার নামে অর্থ আদায় করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টারের নাম : / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

উল্লাপাড়া প্রতিনিধি : সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পত্র প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগে উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসা পত্র দেওয়ার সময় অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো : মুস্তাফিজুর রহমান বুধবার (১৪ জানুয়ারি) প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশংসা পত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।

নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর