সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার কদমতলা কাসিমুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন হৃদয়ের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব সালা উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী আবদুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় মুজাফফর আহমদ তালীমুল কুরআন মাদ্রাসার ছাত্র মাহিদুল ইসলাম প্রথম স্থান অর্জন করায়
তাকে ক্রেস্ট ও একটি বাইসাইকেল প্রদান করা হয়।

এ সময় পুরস্কার তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল ও চরপার্বতী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় সামিউল হোসাইন দ্বিতীয় স্থান অর্জন করে। তাকে সিলিং ফ্যান, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। তৃতীয় স্থান অর্জন করে কদমতলা কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র মুজাহিদুল ইসলাম। এছাড়াও মোট ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর