চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা
কামরুল হাসান রুবেল, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে অবস্থিত চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, কার্যকরী ও উপদেষ্টা কমিটির সদস্য এবং ইসলামপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী ফজলুল করিম চৌধুরী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ফজলুল করিম চৌধুরী বলেন, ২০২১ সালে চৌধুরী স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার পর থেকে যারা বিভিন্ন সময়ে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, শ্রম, পরামর্শ ও সহযোগিতা করেছেন এবং পাশে থেকে সাহস ও উৎসাহ দিয়েছেন—তাদের প্রতি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, “চৌধুরী স্পোর্টিং ক্লাবের পথচলায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আগামী দিনেও ক্লাবের বিভিন্ন কার্যক্রমে আপনাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চৌধুরী স্পোর্টিং ক্লাব বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন, বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণসহ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে ক্লাবটি।
আগামী দিনেও চৌধুরী স্পোর্টিং ক্লাবের ক্রীড়া, সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা ফজলুল করিম চৌধুরী।
তিনি ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।







