সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল র্যালি
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে মোটরসাইকেল র্যালি করা হয়েছে।
শুক্রবার সন্ধার আগে ইউনিয়নের চকনিহাল তিন রাস্তার মোড় থেকে র্যালিটি শুরু করা হয়।
এতে মোটরসাইকেল ও মিশুক গাড়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। চকনিহাল মোড় থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ নির্বাচনী প্রচারণা করা হয়।
জানাযায়, চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ একজন সাবেক ছাত্রনেতা হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর এ প্রচারণা ও মোটরসাইকেল র্যালি স্থানীয়ভাবে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ বলেন, আমি নির্বাচিত হলে রামকৃষ্ণপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, সবার সঙ্গে মিলেমিশে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ রামকৃষ্ণপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।







