বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

কাজিপুরে জমির মাটি বিক্রির দায়ে মালিকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড 

রিপোর্টারের নাম : / ২২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জমির টপ সয়েল (কৃষি জমির উপরিভাগ) বিক্রির দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সোনামুখী ইউনিয়নের রসিকপুর গ্ৰামে এ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার রসিকপুর গ্ৰামে স্কেবেটর দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা চলছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এবং ভ্রাম্যমাণ আদালত প্রমাণ পায় যে, রসিকপুর গ্ৰামের মৃত আব্দুস সামাদের ছেলে মিজানুর রহমান তার মালিকানাধীন কৃষি জমি হতে টপ সয়েল (কৃষি জমির উপরিভাগ) বাণিজ্যিক লক্ষ্যে পুকুর ভরাটের কাজে বিক্রি করেছেন। এবং স্কেবেটর দিয়ে মাটি কাটা চলছিলো। যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা বিরোধী।

তাই জমির মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর