সিরাজগঞ্জ-১ আসনে এবি পার্টির তামীমের মনোনয়ন বৈধ ঘোষণা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে এমপি পদে এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামীমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিক ভাবে এঘোষণা দেন। এ সময় এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাব্বির আহমদ তামীম বলেন,জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তার দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আশাবাদ ব্যক্ত করেন, সিরাজগঞ্জ–১ আসনের সচেতন ভোটাররা যোগ্য, সৎ ও নীতিবান নেতৃত্ব নির্বাচন করবেন। এর আগে তিনি গত শনিবার (২৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্ধারিত সময়ে দাখিল করেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ -১ আসনে এবি পাটির শাব্বির আহমেদ তামিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী সেলিম রেজা, গনঅধিকার পরিষদের মল্লিকা খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, জাতীয় পাটির জহুরুল ইসলাম, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর মনোনয়ন দাখিল করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাজিপুর উপজেলার ১২ টি এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এবং আসনে মহিলা ভোটার ১৯৩৭৮৯ জন, পুরুষ ১৮৮২০৭ জন, এবং ৪ জন ক্লিব লিঙ্গেরসহ মোট ৩৮২০০০ জন ভোটার রয়েছেন।







