বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বি এম ইউসুফ আলীর নেতৃত্বে গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধ পপুলার লাইফ, বীমা দাবির চেক হস্তান্তর সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল র‍্যালি চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

কাইয়ুম মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: / ২৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নাটোর রাজশাহী মহাসড়কের পাশে সি,আর,বি,সি, নামক এলাকায় অবস্থিত মা-বাবার দোয়া খাবার হোটেলের অন্তর আড়ালে দীর্ঘদিন যাবত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

তথ্য অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিত্বে ওই খাবার হোটেলের অন্তরআলে লুকিয়ে থাকা দীর্ঘদিন যাবত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রির সকল প্রকার ভিডিও ফুটেজ ধারণ করি সোর্সের মাধ্যমে।

তথ্য অনুসন্ধানে আরও জানাযায়, সি,আর, বি,সি, মা-বাবার দোয়া খাবার হোটেলে চড়িয়া কালিবাড়ী গ্রামের মৃত্য দুলাল হোসনের ছেলে সুজন আলী দীর্ঘদিন যাবত গাঁজা-ইয়াবা সেবন ও হোটেলে থাকা গাড়ীর ড্রাইভার ও হেল্পারদের কাছে মাদক বিক্রি করে আসছে।

এবিষয়ে মা-বাবার দোয়া হোটেলের মালিক মোহাম্মদ আলীর সাথে সরজমিনে গিয়ে কথা বলার চেষ্টা করা হলে তাকে হোটেল না পেয়ে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার এক দোকান কর্মচারী প্রতিবেদককে বলেন সুজন একটু খায় ও ড্রাইভারদের কাছে বিক্রি করে ওকে কিছু বইলেন না বিক্রি করছে করুক।

স্থানীয়রা বলছেন, এখানে র‌্যাব ১২ সিরাজগঞ্জ এর হেড অফিস-সলঙ্গা থানা ও হাইওয়ে থানা অবস্থিত। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করাটা একপ্রকার কাততালীয় ব্যপার বলেই মনে হয়েছে।

এবিষয়ে সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর এর কাছে মুঠোফোন মা-বাবার দোয়া খাবার হোটেলে মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, মাদক বিক্রি বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর