বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

রমজানে অসহায়দের পাশে হাজী রুহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাব, ৫৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম : / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

কামরুল হাসান রুবেল,নোয়াখালী 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম চরপার্বতীর হাজী রুহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাব। ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজী রুহুল আমিন সমাজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্লাবের সদস্য ও প্রবাসীদের অর্থায়নে মোট ৫৫টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় ইফতার সামগ্রী।
হাজী রুহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী রুহুল আমিন সমাজ জামে মসজিদের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাবেক সভাপতি আবদুল হাকিম বিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আবু নাছের, পরিচালক সোহেল আহমেদ, সারওয়ার হোসেন বাবলু, সহ-সেক্রেটারী মামুনসহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানবিক এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর