সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চরহাজারীতে চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম : / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ইউনিয়নের ইসলামপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে চৌধুরী স্পোর্টিং ক্লাবের সদস্য ও ইসলামপুর এলাকার ১২৫ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকদের এ মানবিক উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আইয়ুব আলী আনসারীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক শরফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবদুল মালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা সাইদুর রহমান, চৌধুরী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আনোয়ার ও ফয়সাল আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল আজম, ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক নুর করিম রিয়াদ, সদস্য সোহাগ নুর, আবদুল্লাহসহ চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এসময় ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নুর নবী আজাদ এবং চৌধুরী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী টেলিকনফারেন্সের মাধ্যমে বলেন, রমজানের তাৎপর্য হলো সহমর্মিতা ও মানবিকতার চর্চা। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে তাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর