বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

চরহাজারীর ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৩৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী 

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে সাধারণ ও খেটে খাওয়া মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকন সভাপতিত্বে ৩ নং ওয়ার্ড জামাত ইসলামীর সেক্রেটারি আসাদ উল্যাহ গালিব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি পদপ্রার্থী উপজেলা জামাত ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন৷

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি মাষ্টার কামাল উদ্দিন, চরহাজারী ইউনিয়ন জামাত ইসলামীর সেক্রেটারি আবদুর রহমান,সহ-সেক্রেটারী রহমত উল্যাহ দিদার,সাবেক কমিশনার আবদুল মান্নান, চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷

এসময় দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর