শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৩৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত “মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ৩য় ও ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলাইটোলা মাঠে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। তিনি তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান জানান।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলভী জিয়া উদ্দিন সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্যাহ আল মামুন, চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল এবং চরহাজারী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগ, সদস্য সচিব মো. ফারুক, উপদেষ্টা নিজাম উদ্দিন, জামাল ও রহমত উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় অংশগ্রহণকারী দলগুলো চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। টুর্নামেন্টের পরবর্তী পর্ব ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর