মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ

কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালাল আহমেদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহেদা খাতুন, মোজাম্মেল হোসেন, ফরিদা আক্তার ও মেহেদী হাসানসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে অভিযোগকারী পক্ষ। পরে আহতদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে একই বাড়ির বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক, জহির উদ্দিন, শাহীন, রিজন ও তুহিনের সঙ্গে নুর নবীর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগে একাধিকবার সামাজিক বৈঠক ও মামলা-মোকদ্দমা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, জমি সংক্রান্ত মামলায় তাদের পক্ষে রায় আসার পরও অভিযুক্তরা তা মেনে না নিয়ে তাদের দখলে থাকা জায়গা দখলের চেষ্টা করেন।

এতে তারা বাধা দিলে বেলাল হোসেন, আবু বক্কর ছিদ্দিক ও জহির উদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় শাহেদা খাতুন, মোজাম্মেল হোসেন, ফরিদা আক্তার ও মেহেদী হাসান আহত হন বলে অভিযোগ করা হয়েছে। একই সময় বাড়িঘরে ভাঙচুরেরও অভিযোগ করেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বেলাল হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বরং এ ঘটনায় তাদের পক্ষের চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটে। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর