রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ

রিপোর্টারের নাম : / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার দুপুরে হুমায়ুন কবিরের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজ শেষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরকে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকেও অবগত হন প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর