সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য বি এম ইউসুফ আলীর নেতৃত্বে গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধ পপুলার লাইফ, বীমা দাবির চেক হস্তান্তর সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল র‍্যালি চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য

রিপোর্টারের নাম : / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আকাশপথে পাচারের ছক ছিল নিখুঁত, কিন্তু বিমানবন্দরের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সম্ভব হলো না।

আজ দুপুর আনুমানিক পৌনে দুইটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RAW-C এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং চলছিল। দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি মোঃ রাজেকুল ইসলামের (২৭ বিএন) তীক্ষ্ণ নজরে ব্যাগটি সন্দেহজনক ঠেকে।

তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সাথে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। কাস্টমস ছাড়পত্রহীন ঐ ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ।

ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশ আসে। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মোঃ সাইফুল ইসলাম ও আনসার সদস্য মোঃ শিলন ইসলাম।

পরে শিফট টিআই জনাব মোঃ ওমর ফারুককে জানালে তার উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।

আনসার সদস্যদের এমন তীক্ষ্ণ অভিযানে প্রশংসায়
ভাসছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর