বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার

রিপোর্টারের নাম : / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ২৬ আগস্ট মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই নদীর তীব্র স্রোত বৃদ্ধি পায় এবং শুরু হয় ভয়াবহ ভাঙন। এরপর থেকে ভাঙনের মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজার, কদতমলা ও আশপাশের এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় অন্তত ২০০ থেকে ৩০০টি পরিবার গৃহহীন হয়ে পড়তে পারে।
ভুক্তভোগীরা জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই যদি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর