বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম

তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম : / ৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তাদের নিজস্ব উদ্যোগে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রতি বছর ঈদ উপলক্ষে সংগঠনটির সদস্যরা উপহার সামগ্রী নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের পাশে সাধারণত কেউ দাঁড়ায় না। সেইসব মানুষদের খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই সংগঠনটি এই ক্ষুদ্র কিন্তু অর্থবহ উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনটির এমন জনসেবামূলক কার্যক্রম দেখে এলাকাবাসীর মতে, বর্তমানে যখন দেশের রাজনীতিতে ব্যক্তিস্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে, তখন এমন মানবিক উদ্যোগই সমাজের প্রকৃত শক্তির উৎস।

তাদের মতে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। আর এই তরুণরা দলমতের ঊর্ধ্বে উঠে যেভাবে অসহায়দের সহযোগিতা করছে, তা প্রকৃত রাজনীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উদ্যোক্তারা জানান, ইনশাআল্লাহ ভবিষ্যতে তাদের এই কার্যক্রম শুধু অব্যাহতই থাকবে না, বরং আরও বড় পরিসরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এই মহৎ উদ্যোগ সফল করতে সংগঠনের প্রবাসী সদস্যসহ সকল সদস্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন সবুজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী সদস্যরা উপস্থিত থেকে তরুণদের এই মানবিক কার্যক্রমকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সালাউদ্দিন হামিজী। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। সংগঠনটির কার্যালয় সোনাগাজী উপজেলার ইতালি মার্কেটের পশ্চিম পাশে তালতলী নামক স্থানে অবস্থিত।
সব মিলিয়ে, তরুণদের এমন সচেতনতা ও মানবিক কার্যক্রম তালতলীর সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর