বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে শীতার্ত পরিবারে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ পৌষের শেষাংশে চলমান হিমেল হাওয়া ও তীব্র শীতে বিপর্যস্ত সারাদেশ। উত্তর বঙ্গের জনপদে এর প্রভাব অনেক বেশি। সমাজের সামর্থ্যবানেরা সাধ্যের মধ্যে সবসময় শীতার্তদের পাশে থাকার চেষ্টা করে থাকেন।
সে ধারাবাহিকতায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় গরীব, দুস্থ ও অসহায় ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) কম্বল বিতরনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, কার্য পরিধি আপাতত বগুড়া জেলায় সীমাবদ্ধ। আগাগীতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক হুমায় আরা ফারজানা। তিনি বলেন, “আগেও গরীব দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ সেলিনা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্হার সহ-সভাপতি ফরহাদ হোসেন। পরিচালনা করেন প্রচার সম্পাদক সালমা খাতুন। উল্লেখ্য, হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনটি সারাদেশের এস এস সি ৮৭ সনের ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সামাজিক ও মানবিক উন্নয়নমূলক সংগঠন। বিভিন্ন সময় সংগঠনটি সমাজের নিম্ন আয়ের, দু্স্থ অসহায়দের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।







