বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

যশোরে জামায়াতের ফরিদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিপোর্টারের নাম : / ১৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তার মনোনয়নপত্র বাতিলসহ যশোরের দুই সংসদীয় আসনে মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এই সিদ্ধান্ত দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় জামায়াত মনোনীত ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হয়। একই আসনে বিএনপির দুই প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবং এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তথ্যের ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়।

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির এক প্রার্থী দলীয় মনোনয়নপত্র না দেওয়ায় এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটির কারণে বাতিল হয়েছে। এ ছাড়া দুই আসনে মোট চার প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য ঘাটতি থাকায় সিদ্ধান্ত স্থগিত রেখে হালনাগাদের সময় দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারির মধ্যে জেলার ছয়টি আসনে সম্পন্ন হবে।

মনোনয়ন বাতিলের বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, তার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে এবং আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর