রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল র‍্যালি চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল র‍্যালি

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে মোটরসাইকেল র‍্যালি করা হয়েছে।

শুক্রবার সন্ধার আগে ইউনিয়নের চকনিহাল তিন রাস্তার মোড় থেকে র‍্যালিটি শুরু করা হয়।

এতে মোটরসাইকেল ও মিশুক গাড়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। চকনিহাল মোড় থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ নির্বাচনী প্রচারণা করা হয়।

জানাযায়, চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ একজন সাবেক ছাত্রনেতা হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর এ প্রচারণা ও মোটরসাইকেল র‍্যালি স্থানীয়ভাবে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ বলেন, আমি নির্বাচিত হলে রামকৃষ্ণপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, সবার সঙ্গে মিলেমিশে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ রামকৃষ্ণপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর