সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল

চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের গাজী পাড়ায় উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজী পাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল।
রোববার বিকেলে গাজী পাড়ার মাঠে আয়োজিত এই জমজমাট ফাইনাল ম্যাচটি ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ভরে ওঠে দর্শকদের উচ্ছ্বাসে।

প্রিমিয়ার লীগ আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল।

দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে দেলোয়ার হোসেন কালু একাদশ ও সোহেল একাদশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে দেলোয়ার হোসেন কালু একাদশ জয়লাভ করে এবং ফুটবল প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কালু এবং চরহাজারী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা মিজান।
এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন সৌদি আরব প্রবাসী জাকির হোসেন, শাহীন, মনির, শাকিল ও হাকিমসহ এলাকার অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। তাদের সহযোগিতায় টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর