জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কামরুল হাসান রুবেল, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ভোলাইটোলায় অনুষ্ঠিত হয়েছে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল।
শুক্রবার বিকেলে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ট্রাইবেকারে মৌলভীবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বন্ধু একাদশ, পাকা মক্তব রংমালা।
টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।
আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় এবং সদস্য সচিব মোঃ ফারুকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ হানিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগ, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, উপদেষ্টা পরিষদের সদস্য নিজাম উদ্দিন খান, মাওলানা রহমত উল্যাহ, বাহার উল্যাহ,এনামুল হক, ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মামুন, যুবদল নেতা মামুন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুর্মিন, মাস্টার আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।







