বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

দুপুরে রিমান্ড সন্ধ্যায় জামিন, আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর

নিজস্ব প্রতিবেদক / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে সোমবার দুপুরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। ওই আদেশের পর আদালত পড়ায় অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জড়ো হয় জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা বিক্ষোভ করে। এরপর সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তাকে জামিন দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান।

 

এরআগে গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

 

এদিকে সোমবার আদালতে তাকে ডিমান্ড মঞ্জুর করলে আদালত প্রাঙ্গনে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জড়ো হয় জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এসময় তারা তাহরিমার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবিলম্বে সুরভীকে মুক্তি না দেয়া হলে সারাদেশে ব্লকেড কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। একপর্যায়ে এজলাসে বিচারক শুনানি শেষে সুরভী রিমান্ড মঞ্জুর করলে উত্তেজিত তারা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এসময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা জান্নাত সুরভী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিষ্টেট কোটে কোনো তদন্ত রিপোর্ট দেয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর