সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম : / ২৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নে আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় আগামী দুই বছরের জন্য দুরন্ত স্পোর্টিং ক্লাবের ২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সাইফুল আলমকে সভাপতি এবং আবু আহমেদ সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মুঃ সামছুল হুদা মামুন। সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন হারুনুর রশিদ। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আবদুল্লাহ সারওয়ার, আবদুল মালেক, আনোয়ার হোসেন সোহাগ, এরশাদ উল্যাহ, শাহাদাত হোসাইন সজীব, শাহাদাত হোসেন আরিফ ও জহিরুল ইসলাম বাবলু।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা শাহাজান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারুন ভূইয়া, ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগ, চরহাজারী ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বাহার উল্যাহ,চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ রাজন,প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আবদুল মান্নান সোহাগ, শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন, এরশাদ উল্যাহ মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর