বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

ধনীপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১৭ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম : / ২৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

কামরুল হাসান রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ঐতিহ্যবাহী ধনীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এক ব্যতিক্রমী ও আবেগঘন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


২০১৬ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগটি প্রতিবছরই সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে তুলছে। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রাক্তন শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করেন, যা দেখে এলাকাবাসী মুগ্ধতা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, এই আয়োজন শুধু একসাথে ইফতার করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্পর্কের সেতুবন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে বিদ্যালয়ের প্রবীণ ও নবীন শিক্ষকদের একত্রে নিয়ে আসার মাধ্যমে পুরনো স্মৃতিগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রবাসে থাকা বন্ধুদের জন্য বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, জীবিকার তাগিদে অনেক বন্ধু বিদেশে থাকলেও তারা যেন কখনোই নিজেদের শিকড় ও বন্ধুবান্ধবকে ভুলে না যান—এই বার্তাই পৌঁছে দিতে চায় এই উদ্যোগ। যারা দেশে এসে অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন, তাদের উপস্থিতি পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান ফারুক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ও উপদেষ্টামণ্ডলী উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের জন্য দোয়া করেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব চর হাজারীর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব ফজলুল হক।
২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণটি এক আবেগঘন ও পবিত্র পরিবেশে পরিণত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং পরবর্তী প্রজন্মও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে এগিয়ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর