বি এম ইউসুফ আলীর নেতৃত্বে গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধ পপুলার লাইফ, বীমা দাবির চেক হস্তান্তর
কামরুল হাসান রুবেল
পপুলার লাইফ ইন্সুইরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ের নিজস্ব হল রুমে আলোচনা সভা ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পপুলার লাইফ ইন্সুইরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনসুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী৷
তিনি বলেন দেশে বিভিন্ন কোম্পানীর যখন বীমা দাবীর টাকা পেতে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে ঠিক সে সময় পপুলার লাইফ বীমা গ্রাহকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বীমা দাবীর চেক৷
এসময় তিনি আরো বলেন পপুলার লাইফ সবসময় গ্রাহকের আমানতের সুরক্ষা দিয়ে আসছে৷ কোন গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয় দিকে নজর রয়েছে আমাদের প্রতিষ্ঠানের৷
পপুলার লাইফ ইন্সুইরেন্স পিএলসি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতির এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোতাহার হোসেন, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নওশের আলী নাঈম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক মোল্লা, মোঃ সেলীম মিয়া,মাহবুবুর রহমান,জাহাঙ্গীর আলম ও নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর সহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷



