রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চরহাজারীতে আনোয়ারা হক ফাউন্ডেশনের উদ্যোগে রমাদান ফুড প্যাক বিতরণ

রিপোর্টারের নাম : / ২৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে আনোয়ারা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে রমাদান ফুড প্যাক উপহার প্রদান করা হয়েছে।

আনোয়ারা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকন তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদ খোকনের সভাপতিত্বে এবং চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক এমপি পদপ্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ মসজিদ মিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজাহান, বায়তুল মামুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবুল হক সর্দার, চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন, সহ-সেক্রেটারী রহমত উল্যাহ দিদার, জামায়াত নেতা আবদুল মান্নান, মফিজুল ইসলাম, আসাদ উল্যাহ গালিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আনোয়ারা হক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর