শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম

চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল-নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের মাস্টার পাড়ায় ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কেটে এ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হারুন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি শামসুল হক মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী নজরুল ইসলাম লিটন। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মাস্টার আহছান উল্যাহ, চরহাজারী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আবদুল মান্নান সোহাগ, সমাজসেবক নুর মোহাম্মদ রতন, ক্লাবের সেক্রেটারি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর আলম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক রবি রাসেল, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম সোহেলসহ ক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে কেক কেটে নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হারুন ক্লাবের ছাত্র সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা বাইরে সময় নষ্ট না করে পড়ার টেবিলে মনোযোগী হওয়া উচিত। খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশোনা করে জীবনে সেরা হওয়ার আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর