বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

কামরুল হাসান রুবেল, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী চরহাজারী বড় ঈদগাঁ কমিটির উদ্যোগে পূর্ব অঞ্চলের বিভিন্ন সমাজ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর হাজারীহাট আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন চরহাজারী বড় ঈদগাঁ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ উল্যাহ, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আয়োজনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা ঈদ জামাত সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর