রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ

রিপোর্টারের নাম : / ১২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে এইচএসসি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো অন্যতম আকর্ষণ।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি  দিনভর কলেজ চত্বরে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ ও প্রফেসর  মোঃ রেজাউল করিম। বক্তব্যে নবীনদের উদ্দেশ্য বলেন, “আমরা তােমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ আবেগে, ভালােবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম। তােমাদের আগমন শুভ হােক। এই শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তােমরা জীবন বিকাশে সক্ষম হও, সফল হও, এটাই আমাদের একান্ত কামনা। এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন আমরা  এই প্রত্যাশা করছি।

বিশেষ অতিথি  বক্তব্য রাখেন অত্র  কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক   সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ  জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক  ড. মোঃ বাহারুল ইসলাম।  সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমান, , উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক  ড. মাহবুবুল আলম,পদার্থ বিজ্ঞান বিভাগের  সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাসিব, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন ও অনুষ্ঠান  পরিচালনা কমিটির সদস্য প্রভাষক শিবু চান্দ্র অধিকারী, রঞ্জিত কুমার রায়, তানজিলা আক্তার পুথি, সোহনা শারমিন শম্পাসহ প্রভাষকগন। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, উপস্থিতি বক্তৃতা, তাৎক্ষণিক অভিনয়, নৃত্য ও সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। এবং পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর