মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম : / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রায় ৭ শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নুরুল আমিন চেয়ারম্যানের সক্রিয় নেতৃত্ব ও সুসংগঠিত আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নুরুল আমিন চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সহধর্মিণী জোসনারা বেগম।
এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরফকিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন সেলিম, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আইয়ুব নবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান টিপু, প্রবাসী আবুল বাসার, সাবেক সহ-সভাপতি ফারুক আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে বেগম খালেদা জিয়া ও ব্যারিস্টার মওদুদ আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর