বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল

রিপোর্টারের নাম : / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি সদস্য নুর আলম মামুনের উদ্যোগে প্রায় চার শতাধিক মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সমাজসেবক শাহ আলম, হাফেজ আবুল খায়ের, সাবেক ছাত্রনেতা সামসুদ্দীন, আতিকুর রহমান, নজরুল ইসলাম, যুবনেতা হাসান আল মামুন এবং নাজমুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, এনসিপি নেতা মামুন নায়েক, কুয়েত প্রবাসী হেলাল, ব্যাংকার আবুল বাসার এবং দুবাই প্রবাসী সাইফুলসহ আরও অনেকে।
আয়োজক ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মামুন জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সমাজের সব শ্রেণির মানুষকে দলমত নির্বিশেষে একত্রিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করা। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর