সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪:০০ টা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বসুরহাট আজমেরী হোটেল ৩য় তলায় “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়।

সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান,

জাতীয় নাগরিক পার্টি এনসিপির নোয়াখালী জেলা সহঃ সাংগঠনিক সম্পাদক জনাব মামুন নায়েক,

খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ জমিরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সলিম।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বসুরহাট পৌরসভা সভাপতি মাওলানা ইউসুফ ওবায়দী, সহ সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন শাহাদাত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা বায়তুল সম্পাদক হাফেজ ইকবাল হোসেন তানভীর।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও বসুরহাট বাজারের ব্যবসায়ী নেতা মাওলানা আবু জাহেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব নুরুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর