রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম

বেড়ায় শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম : / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টারঃ পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০ঘটিকায় বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ বাজারে এ উপলক্ষে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিতে পাবনা ও সিরাজগঞ্জ জেলার প্রায় ২০টি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে স্থানীয় কাউন্সিলর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৫ সালে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন। পাশাপাশি আমন্ত্রিত সকল সেচ্ছাসেবী সংগঠন এবং অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে বেড়া উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রথম ধাপে প্রায় ২’শ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাশেদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মঈন উদ্দিন খাজা, আমিনুল ইসলাম লিটন, আল-আমিন হোসেন, লাল মিয়া, আরশের সরদার, অলিউল রহমান, রফিকুল ইসলাম, মশিউর রহমানসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি রাশেদ হোসেন বলেন,আজ আমরা সত্যিই আনন্দিত অসংখ্য মানুষের ভালোবাসা। এই হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। যারা প্রতিনিয়ত আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করছেন, তাদের জন্য নিরন্তর দোয়া এবং শুভকামনা। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন,এই মহৎ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরাও গর্বিত ও আনন্দিত। একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের জন্য শুভকামনা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন সহ সাকিব হোসাইন, সাকিব, আমান, রাব্বি, রুপম, সবেদুল, আশরাফুল, রবসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর