বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সদর-৩ আসনের প্রার্থী দুলু

রিপোর্টারের নাম : / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাটঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লালমনিরহাট সদর – ৩ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সোমবার (৫জানুয়ারি) শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা করেছেন তিনি।

এসময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য।

মত বিনিময় সভায় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনকালীন কর্মসূচি এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনায় যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর