শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা

শোক দিবসে পতাকা উঠেনি সরকারি অফিসে 

রিপোর্টারের নাম : / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক পালনের ঘোষণা করা হলেও প্রথম দিন (৩১ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন করেনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ বিষয়ে দায়িত্বরত উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল বলেন, অফিস সহকারীকে পতাকা তুলতে বলা হয়েছিলো সে অসুস্থ থাকায় পতাকা তুলতে পারেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাকে আপনি অভিযোগ লিখিত দিন, আমরা চিঠি দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করবো। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ঘটনা সত্যি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ  বুধবার ৩১ ডিসেম্বর হতে শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য প্রজ্ঞাপন জারি করেন। এতে উক্ত তিনদিন বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন, এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর