বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরামের উদ্যোগে লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত সোনাতলায় গরু নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ

সিরাজগঞ্জ-১ আসনে ৫ জনের মনোনয়ন বৈধ 

রিপোর্টারের নাম : / ২৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৫ জন বৈধতা পেয়েছেন। এ ছাড়াও ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়নি বলে ঘোষণা করা হয়। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

যাচাই-বাছাই শেষে এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী আলহাজ শাহিনুর আলম, আমার বাংলাদেশ পার্টির শাব্বির আহমেদ তামিম, জাতীয় পার্টির মো. জহুরুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন। যাচাই-বাছাইয়ে নাগরিক ঐক্যের মো. নাজমুস সাকিবের জমা দেয়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী দুইজন ব্যক্তির স্বাক্ষর না থাকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুরের দাখিলকৃত কাগজপত্রে গড়মিল ও শর্ত অনুযায়ী ১% ভোটারের ক্রমিক নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী না থাকায় বৈধতা পায়নি।

উল্লেখ্য, কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এবং আসনে মহিলা ভোটার ১৯৩৭৮৯ জন, পুরুষ ১৮৮২০৭ জন, এবং ৪ জন ক্লিব লিঙ্গেরসহ মোট ৩৮২০০০ জন ভোটার রয়েছেন। এই আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৯ জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে ৭ জন নির্ধারিত সময়ে দাখিল করেন। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ৫ জনকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এবং আসনে মহিলা ভোটার ১৯৩৭৮৯ জন, পুরুষ ১৮৮২০৭ জন, এবং ৪ জন ক্লিব লিঙ্গেরসহ মোট ৩৮২০০০ জন ভোটার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর