সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে কোনাবাড়ী জরুন এলাকায় ইয়াবা সম্রাট আনোয়ার হোসেন পুলিশের হাতে আটক কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় নির্মানাধীন মার্কেটে ভাঙচুর ও জোরপূর্বক দোকানে তালা দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম : / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় নির্মানাধীন একটি মার্কেটে ভাঙচুর ও জোরপূর্বক একটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মো. আব্দুর রশিদ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সলঙ্গা থানায় অভিযোগটি করেন।

অভিযোগে তিনি আমশাড়া গ্রামের গোলবার হোসেন (৭০), কাওছার আলী (২০), ফিরোজ আলী (২৬) ও মো. ছানোয়ার হোসেন (৫০) কে অভিযুক্ত করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার আমশড়া গ্রামের আব্দুর রশিদ আমশড়া মৌজায় জোড়দিঘী বাজারে অবস্থিত তার ক্রয়কৃত ১০ শতক জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

আব্দুর রশিদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্তরা পেশিশক্তি প্রয়োগ করে তার নির্মাণাধীন মার্কেটে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা খুঁটি স্থাপনসহ নির্মিত ভবনের অংশ ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পাশাপাশি তাদের ভাড়া দেওয়া একটি দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে দোকনাটিতে তালা লাগিয়ে রেখেছে।

এ বিষয়ে অভিযুক্ত গোলবার হোসেন অভিযোগের বিষয় স্বীকার করে বলেন,আব্দুর রশিদ গং আমাদের কাজে বাধা দিয়েছে, আমরাও তাদের কাজে বাধা দিয়েছি।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর