বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য বি এম ইউসুফ আলীর নেতৃত্বে গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধ পপুলার লাইফ, বীমা দাবির চেক হস্তান্তর সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল র‍্যালি চৌধুরী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার শুভেচ্ছা কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচির লিফলেট বিতরণ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তার’র বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কোম্পানীগঞ্জের চরহাজারীতে দুরন্ত স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের উদ্বোধন সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

রিপোর্টারের নাম : / ১৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কামরুল হাসান রুবেল,কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাপক আয়োজন ও আবেগঘন পরিবেশে চরএলাহী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল উদ্দিনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

চাকরি জীবনে বিভিন্ন উপজেলায় দায়িত্বশীল ভূমিকা রেখে চরএলাহী ইউনিয়নে দীর্ঘ ১৪ বছর ৪ মাস ৪ দিন সুনামের সঙ্গে কর্ম সম্পাদন করেন তিনি।

তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে নোয়াখালীর নয়টি উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে ক্রেস্ট প্রদান করেন। উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কল্যাণ তহবিল থেকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা-সংবর্ধনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আ ন ম সেলিম।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মায়া বেগম, সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ার হোসেন হেলাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চরপার্বতী ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলাম,
মুছাপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবদুল গফুরসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর