রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুরন্ত স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লীগের ফাইনাল ও নতুন কমিটি ঘোষণা চরহাজারীতে গাজী পাড়া ফুটবল প্রিমিয়ার-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মওদুদ আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম

কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন

রিপোর্টারের নাম : / ৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপ ভ্যানে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) আনুমানিক পৌনে ৩ টার দিকে কোনাবাড়ী থানাধীন নীলনগর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান,কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে চট্রগ্রামের ফঠিক ছড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় পিক-আপ ভ্যানটি। কোনাবাড়ী নীলনগর নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে আসলে সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পিক-আপের সামনের অংশে আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস।

এছাড়াও আজ বিকেল সোয়া ৩ টার সময় কোনাবাড়ী থানাধীন পারিজাত মেডিটেক্স কারখানার সামনে বাচ্চু মিয়ার সেমিপাকা টিনসেড বসতবাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির ৫ টি রুম সম্পূর্ণ পুড়ে যায় ছাই হয়ে যায়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, পারিজাত এলাকায় বসতবাড়িতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর