বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরহুম ওজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম : / ৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

কামরুল হাসান রুবেল, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।

চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও রত্না রানী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডুকেশন অ্যাডভাইজারি কমিটির সদস্য, বিশিষ্ট কলামিস্ট মো. শাহ আলম, অভিভাবক সদস্য ইকবাল হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর