বসুরহাটে যুক্তরাষ্ট্র মেরীল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক খাজা মোহাম্মদ কাজলকে সংবর্ধনা
কামরুল হাসান রুবেল, নোয়াখালী-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ড স্টেট বিএনপির সাধারণ সম্পাদক খাজা মোহাম্মদ কাজল-কে বসুরহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজের হল রুমে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাইন উদ্দিন কচি।
পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সেক্রেটারি আবু হাসনাত রবিন ও যুবদল নেতা পারভেজ এর যৌথ সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক খাজা মোহাম্মদ কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগীর, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেল এবং পৌরসভা বিএনপির সদস্য খাজা নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা মহিলা দলের নেত্রী নাঈমা ফেরদৌস ববি, সাবেক কাউন্সিলর তাহেরা ফিরোজ, যুবদল নেতা খাজা কামরুল ইসলাম স্বপনসহ ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা খাজা মোহাম্মদ কাজলের সমাজসেবা, শিক্ষা বিস্তারে অবদান এবং প্রবাসে থেকে দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।







