বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরহুম ওজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।

গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

বিএনপির চেয়ারম্যান বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর