বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরহুম ওজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কামরুল হাসান রুবেল, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী-০৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মাহমুদুর রহমান রিপন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন৷

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল হক আরিফ এর পৃষ্ঠপোষকতায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমী এবং রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুবদল নেতা ওমর ফারুক, সাবেক ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক মঞ্জু এবং সাবেক সদস্য সচিব এন.আর রাজু।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মোহাম্মদ ওমর ফরুক এর সঞ্চালনায়
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রামপুর ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ইমরান হোসেন ইমরানসহ আরও অনেকে।

এসময় এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষে অনুষ্ঠানের সফলতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ ওমর ফরুক, সাবেক প্রচার সম্পাদক, রামপুর ইউনিয়ন ছাত্রদল ও সদস্য, স্বেচ্ছাসেবক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর