বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত চরহাজারীতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন ছোট ফেনী নদীর ভাঙনে আতঙ্কে চরপার্বতী, গৃহহীন হতে পারে ২০০-৩০০ পরিবার কারাগারের কষ্ট দমাতে পারেনি যাকে: প্রবাস থেকেও অসহায় মানুষের পাশে মেহরাজ হোসেন রাজ ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম নুর আলম মামুন মেম্বারের উদ্যোগে চরপার্বতীতে বিশাল ইফতার মাহফিল নুরুল আমিন চেয়ারম্যানের উদ্যোগে চরপার্বতীতে দোয়া ও ইফতার মাহফিল চরহাজারী বড় ঈদগাঁকে কেন্দ্র করে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালতলী সূর্য তরুণ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরহুম ওজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে রেজাউল করিম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সলঙ্গা থানার চৌবিলা দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার চড়িয়াউজির গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেরামতের কাজের সময় তিনি বিদ্যুতের খুঁটিতে উঠলে হঠাৎ শর্টসার্কিট হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুব মুঠোফোনে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে না পেয়ে জানতে পারেন, মরদেহ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নেওয়া হয়েছে। তিনি সেখানে যাচ্ছেন বলে জানান। একই সঙ্গে বিষয়টি নিয়ে দু’পক্ষ মিমাংসার উদ্দেশ্যে থানার দ্বিতীয় তলায় আলোচনা চলছে বলেও জানান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর